বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘাইছড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের দায়ে এক যুবক আটক

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মধ্যম পাড়া গ্রামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোঃ সবুজ (২৬) নামে এক যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাচালং বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষনের শিকার ছাত্রীর মা বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে একমাত্র আসামি সুবজ (২৬) কে আটক করা হয়েছে। আটকৃত সবুজ উপজেলার চৌমুহনী বাজারে কাচালং গ্লাস হাউজের মালিক।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন খান আসামি আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে বাঘাইছড়ি থানা পুলিশের তৎপরতায় আসামিকে আটক করতে সক্ষম হই। তার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com