মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভোক্তা অধিকারের অভিযান

  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ও পিপুলবাড়িয়া বাজারে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি রবিবার বিকেলে বাগবাটি ও পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ন্যানে ফুটওয়্যারকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরপর একই এলাকার বাগবাটি বাজারে অবৈধভাবে সার মজুত করার দায়ে আশরাফুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, রেইজ ফুটওয়্যারকে ১০ হাজার টাকা, তাসকিন ফার্মেসিকে তাপ সংবেদনশীল মেডিসিন যথাযথভাবে সংরক্ষণ না করায় তিন হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না থাকায় রাতুল এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা ও সাব্বির এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com