বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় কিশোরী ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো:  খুলনা খালিশপুরে কিশোরী ধর্ষণ মামলায় আদালত ৫ আসা‌মি‌কে মৃত্যুদন্ড দি‌য়ে‌ছেন। একই সা‌থে তা‌দের ২০ হাজার টাকা করে জ‌রিমান দেওয়া হ‌য়ে‌ছে। মামলায় দুইজন আসা‌মি উপ‌স্থিত থাক‌লেও তিন জন পলাতক র‌য়ে‌ছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষঢ‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদালতের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল পি‌পি ফ‌রিদ আহ‌মেদ।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, আলী আকবর ওর‌ফে হৃদয়, মে‌হেদী হাসান ওর‌ফে ইবু, সোহেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক), মোহন (পলাতক)।

আদালত সূত্র জানায়, ২০১১ সা‌লের ২৩ মার্চ সন্ধ‌্যা সা‌ড়ে ৭ টার দি‌কে ভিক‌টিম ১ নং ক্ষ‌্যামা বিহরী ক‌্যা‌ম্পের এক‌টি টিউবও‌য়ে‌লে হাত মুখ ধু‌চ্ছি‌লেন। এ সময় একই ক‌্যা‌ম্পের মোঃ মোহন খাবার কি‌নে দেওয়ার কথা শিয়া মস‌জি‌দের কা‌ছে নি‌য়ে যায়। সেখা‌নে পূ‌র্বে অ‌পেক্ষারত মোঃ আলী আকবর মোটরসাই‌কে‌লে তা‌কে অপহরণ ক‌রে চ‌রেরহাট বাবুল কাউ‌ন্সিল‌রের ভে‌ড়িবাদ কলা বাগা‌নের ভেত‌রে নি‌য়ে যায়। এ সময় উপ‌স্থিত অন‌্যান‌্য আসা‌মিরা এক‌ত্রিত হ‌য়ে কি‌শোরী‌কে ইচ্ছার বিরু‌দ্ধে জোর পূর্বক ধর্ষণ ক‌রে। কি‌শোরী অসুস্থ হয়ে পড়‌লে সা‌ড়ে ৯ টায় আসা‌মি আলী আকবর ১ ননং ক্ষ‌্যামা বিহরী ক‌লোনীর পা‌শে আরা‌বিয়া মস‌জি‌দের সাম‌নে নাস্তার ওপর ফে‌লে যায়। এ সময় আসা‌মি আলী আকবর কি‌শোরী‌কে ঘটনা‌টি কাউ‌কে না জানা‌নো জন‌্য হুম‌কি দেয়। কিশোরী বা‌ড়ি এসে মায়ের সামনে ঘটনা‌টি খু‌লে ব‌লে। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে খা‌লিশপুর থানায় মামলা দায়ের করেন, যার নং ১৪।

একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল ক‌রিম ৫ জনের নাম উল্লেখ করে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলাকালীন আদাল‌তে ১২ জন স্বাক্ষ‌্য প্রদান ক‌রে।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ফ‌রিদ আহ‌মেদ ব‌লেন, কি‌শোরী বাংলা‌দে‌শে আটক থাকা পা‌কিস্তনী বিহরীর ক‌্যা‌ম্পের একজন সদস‌্যের মেয়ে। এক‌টি ঐ‌তিহা‌সিক রায় হয়েছে। উচ্চ আদালত যেন নিম্ন আদালতের সাজা বহাল রাখে সেই প্রত্যাশা করি। বহাল থাকলে দেশে অপরাধ প্রবণতা কমে আসবে ব‌লে তি‌নি ম‌নে ক‌রেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com