বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শগুনা চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো: আতিকুল ইসলাম রনি (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত আতিকুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর (আশ্রায়ন প্রকল্প) গ্রামের মো: লাল মিয়ার ছেলে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে ১৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।#

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com