মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

আড়াই মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবেলতৈল কবরস্থান থেকে দাফনের আড়াই মাস পর আলামিন হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান ও পুলিশের উপস্থিততে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩ জুলাই টাংঙ্গাইলে মৃত্যুবরণ করে মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হকের ছেলে আলামিন হোসেন। সে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তার লাশ নিয়ে এসে ওই কবরস্থানে দাফন সম্পন্ন করে।

পরবর্তীতে নিহতের মা আবেদা খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্তের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ আবারো ওই কবরস্থানে দাফন করা হবে বলে  উল্লেখ করেন শাহজাদপুর থানার ইন্সপেক্টর ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com