বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

খালিশপুরে স্কুলছাত্রী গণধর্ষিত তিনজন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনা খালিশপুরে  নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী গণধর্ষিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় মদিনাবাগ আবাসিক প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। পলিশ তিন ধর্ষককে আটক করেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, স্কুল ছাত্রী তার বন্ধু মারুফের সাথে ইজিবাইকে ঘুরতে বের  হয়। এ সময় তার বন্ধু মেজবা ফোন করে স্কুল ছাত্রীকে তাদের বাসা পাবলা সবুজ সংঘের মাঠ এলাকা নিয়ে আসতে বলে। তারা সেখানে গেলে  মেজবা সহ আরো দুইজন মারুফ ও স্কুল ছাত্রীকে মদিনাবাগ আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে মারুফকে আটকিয়ে রেখে নির্মাণাধীন একটি ভবনে তার প্রেমিকাকে ওই তিনজন পালাক্রমে ধর্ষণ করে। পরে প্রেমিক মারুফ ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষিতাকে উদ্ধার করে এবং  ধর্ষক মেজবাউদ্দীন,  ইমন মোল্যা ও শিমুল চৌকিদারকে আটক করে।  ধর্ষিত স্কুল ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com