বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপ নারী ফুটবলার আঁখির বাবাকে গ্রেফতারের হুমকি!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী নারী ফুটবল দলের আঁখি খাতুনকে সরকারিভাবে দ্বিতীয় বারে বরাদ্দ দেয়া জমি নিয়ে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার প্রেক্ষিতে আদালত ওসিকে ওই জমিতে বিশৃঙ্খলা বন্ধ করে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

ওই মামলার নোটিশ দিতে বুধবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে আঁখি খাতুনের বাড়িতে গিয়ে তার বাবা আক্তার হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে পুলিশ। এ সময় নোটিশ গ্রহণ করতে অস্বীকার করায় আঁখির বাবাকে পুলিশ গ্রেফতারের ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন আঁখির বড় ভাই নাজমুল হাসান।

আঁখির বড় ভাই বলেন, বুধবার রাতে পুলিশ একটি নোটিশ নিয়ে তাদের বাড়িতে আসে।

এসময় তার বাবা নোটিশে স্বাক্ষর করতে না চাইলে খারাপ ব্যবহারের পাশাপাশি পুলিশ তার বাবাকে থানায় নিয়ে যাবারও হুমকি দেয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে পুলিশ বুধবার রাতে আঁখির বাড়িতে নোটিশ দিতে গেলে নোটিশ না নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি (আঁখির বাবা) । অবশ্য পরে ঘটনাটি মীমাংসা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

রাতের এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আঁখির বাড়ি পরিদর্শন করেছেন।

তবে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ফুটবলার আঁখির জন্য দ্বিতীয় বারে সরকারি এক নম্বর খাস খতিয়ানের একটি জমি বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু সম্প্রতি মকরম প্রামাণিক নামে এক ব্যক্তি ওই জমির দখলদার দাবি করে মামলা দায়ের করলেও তিনি ওই জমির মালিকানা দাবি করেননি। আবার মামলার তফসিলে খতিয়ানও উল্লেখ করেননি। প্রকৃতপক্ষে আঁখিকে সরকারের বরাদ্দ দেয়া জমিটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত। যেটা এখনও আমাদের দখলে রয়েছে। আঁখির পরিবার যেন ওই জমিটি নিতে না পারে, এ কারণে একটি চক্র এই মামলাটি দায়ের করিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য দ্বিতীয় বারে এই জমি বরাদ্দ দেয়ার আগে আঁখিকে অন্য একটি জমি বরাদ্দ দেয়া হয়েছিল। সেই জমির মালিকানা দাবি করে শাহজাদপুরের একজন ব্যবসায়ী মামলা দায়ের করেন। পরে বিবদমান জমির বরাদ্দ বাতিল করে এক নম্বর খাস খতিয়ানের এই জমি বরাদ্দ দেয় স্থানীয় প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com