বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাহালুতে অনুমোদনহীন সার কারখানা সিল মালিককে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুর নারহট্ট গ্রামে অনুমোদনহীন আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে এক সার কারখানার সন্ধান পাওয়া গেছে।

অনুমোদন ছাড়াই সেখানে সার তৈরি করায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার কারখানা সিলগালা করেছেন।

এছাড়া মালিক জাকির হোসেনকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আদালত সূত্র জানায়, বগুড়ার কাহালুর নারহট্ট গ্রামে ঝিনাইদহের জাকির

হোসেন নামে এক ব্যক্তি আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। সেখানে অন্য পরিচয় অনুমোদনহীন জিঙ্ক সালফেট সার তৈরি ও বাজারজাত করা হতো। এনএসআই’র দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালান। সেখানে সার তৈরির কাঁচামাল ২৫ কেজি ওজনের এক হাজার ৬২০ বস্তা এবং সার ৫০ কেজি ওজনের ২৫ বস্তা, এসিড ৫০ লিটারের ২৬টি ড্রাম এবং ৪৭০টি খালি ড্রাম পাওয়া গেলে সেসব জব্দ কর হয়।

বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আদালত পরিচালনাকালে কারখানার মালিক জাকির হোসেনকে সাড়ে চার লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানার মালিকের পক্ষে ম্যানেজার জরিমানার টাকা পরিশোধ করেছেন।

অভিযানে বিএসটিআই বগুড়ার পরিদর্শন কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব হাসান এবং জেলা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com