বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রভাত কান্তি বড়ুয়াকে ‘গার্ড অব অনার’

  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে গার্ড অব আনার প্রদান করা হয়েছে।

আজ বিকালে বিলাইছড়ি উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে লাল সবুজের পতাকা দিয়ে পুলিশের একটি চৌকস দল প্রয়াত এই বীরকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময়ে উপস্থিত উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর। 

বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে বিলাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা  আওয়ামী লীগ, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত শুক্রবার বিকাল তিনটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার পুত্র সন্তান রেখে গেছেন।

বিলাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসিন জাহান বলেন, এমন বীরের মৃত্যুতে দেশের জন্য অনেক ক্ষতি। তাঁরা যুদ্ধ করেছে বলেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com