সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সিরাজগঞ্জে যমুনায় মা ইলিশ ধরার দায়ে জেল-জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সেইসাথে অভিযানে জব্দ দেড় লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, রকিবুল হাসান এ দন্ডাদেশ দেন।

এদের মধ্যে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত ৬ জেলে হলো- সদর উপজেলার মোহনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ছোমেদ আলী (৪৫), শিমলা গ্রামের সাধনের ছেলে নীলমনি (৩৭), মাদলা হালদারের ছেলে নারায়ণ হালদার (২৯), পূর্ব মোহনপুরের গ্রামের হারেজ আলীর ছেলে ফিরোজ (২৬), ইদ্রিস শেখের ছেলে আব্দুল ওয়াহাব (৩২), চরচন্দিনা গ্রামের রজব আলীর ছেলে জুয়েল (৩২)।

বাকী ৭ জনের মধ্যে একজনকে ৫ হাজার টাকা ও অপর ৬ জনকে ৫’শ টাকা করে জরিমানা করা হয়েছে।

সদর উজেলার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ ১৩ জেলেকে আটক করে রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৩ জেলেকে উল্লেখিত জেল ও জরিমানাসহ জব্দকরা জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com