মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

ইউনিয়ন নির্বাচনে ভোট না দেওয়ায় একজনকে হত্যায় বিএনপি নেতাসহ ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নির্বাচনে ভোট না দেওয়ায় শাহাজাহান আলী নামে এক ভোটারকে পিটিয়ে হত্যা মামলায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম ওরফে রশিদ মৃধাসহ ১১ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

একই সাথে আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন।

হত্যাকান্ডের দীর্ঘ ১৯ বছর পর সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বগুড়া প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এ রায় দেন। তিনজন পলাতক রয়েছেন; গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি এ তথ্য দিয়েছেন।

এদিকে ইউপি চেয়ারম্যান রশিদ মৃধাসহ কয়েকজন দলীয় নেতাকর্মীকে সাজা দেওয়ায় সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এ রায় সাজানো। চারবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান রশিদ মৃধাসহ সাজাপ্রাপ্ত অনেকের বিরুদ্ধে কোন সাক্ষী ছিলনা। তিনি অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

সাজাপ্রাপ্তরা হলো বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের হবিবর রহমানের ছেলে বিপ্লব মিয়া, একই গ্রামের আমিনুল ইসলাম রাঙ্গার ছেলে রাসেল, মৃত বাচ্চু প্রামানিকের ছেলে জুয়েল প্রামানিক, মহিষবাথান গ্রামের রেজাউল করিমের ছেলে শেখেরকোলা ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম ওরফে রশিদ মৃধা, দক্ষিণভাগ গ্রামের আলমগীর হোসেন আকন্দের দুই ছেলে সবুজ আকন্দ ও উজ্জ্বল আকন্দ, মাহতাব আকন্দের ছেলে আবদুল মান্নান, রওশন আলী খন্দকারের ছেলে পিলু খন্দকার, মৃত তমিজ উদ্দিনের ছেলে মোখলেছার রহমান মুকুল, কলিম উদ্দিন আকন্দের ছেলে আবদুল হামিদ খোকা আকন্দ এবং মৃত আফসার আলীর ছেলে জাহেদুর রহমান।

এদের মধ্যে বিপ্লব, রাসেল ও জুয়েল জামিন নিয়ে পলাতক রয়েছে।

মামলা ও আদালত সূত্র জানায়, গত ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আবদুস সাত্তার খাঁ ও বিএনপি নেতা রশিদুল ইসলাম ওরফে রশিদ মৃধা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে রশিদ মৃধা জয়লাভ করেন। ১১ ফেব্রুয়ারি রশিদ মৃধা দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণভাগ গ্রামে পৌঁছলে মৃত তমিজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী ও মৃত আজিমুদ্দিনের ছেলে আবদুল মান্নানের সাথে দেখা হয়। তখন রশিদ মৃধা তাকে ভোট না দেওয়ায় অভিযোগ তুলে তাদের দু’জনকে গালিগালাজ ও হুমকি দিন।

এরপর রশিদ মৃধার নির্দেশে অন্য আসামিরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে শাহজাহান আলীকে বেদম মারপিট করে ফেলে যান। গুরুতর আহত শাহজাহানকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ ফেব্রুয়ারি ভোরে তিনি মারা যান। এ ব্যাপারে তার ভাই মাহমুদুর রহমান সদর থানায় রশিদ মৃধাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেফতারের পর ১১ আসামি জামিনে ছাড়া পান। সদর থানার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ৩ জুন আদালতে রশিদ মৃধাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি জানান, মামলায় আদালত মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দীর্ঘ ১৯ বছর পর সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এ রায় ঘোষণা করেন।

এ সময় রশিদ মৃধাসহ আটজন উপস্থিত ছিলেন। আদালত গ্রেফতারের পর পলাতক তিন আসামির সাজা কার্যকরের নির্দেশ দেন। আসামি পক্ষে অ্যাডভোকেট আবদুল বারী আকন্দ ও জাহাঙ্গীর হোসেন মামলা পরিচালনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com