সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

মা ইলিশ সংরক্ষণে অভিযান জাল জব্দ জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-ফাঁড়ি পুলিশের অভিযানে শিবসা নদী থেকে বিপুল পরিমানে অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার শিবসা নদী, মিনহাজ এবং শান্তা বাজারে অভিযার পরিচালনা করে। এসময় শিবসা নদী থেকে প্রায় ৩ লক্ষ টাকা মুল্যের অবৈধ বেহুন্দি জাল ও বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করা হয়। এছাড়া মিনহাজ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, নৌ-পুলিশের এস আই আব্দুর রহিম, উপজেলা সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com