সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

চামড়ার অবৈধ কেমিক্যাল তৈরির কারখানা উচ্ছেদ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি সান্ড্যালপাড়া গ্রামে কৃষি জমির মধ্যে অবৈধভাবে বিশেষ কেমিক্যাল তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে একটি কারখানা উচ্ছেদ করা হয়েছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালকের নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে কারখানাটি উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার বাগবাড়ি সান্ড্যালপাড়া গ্রামে এক অসাধু চক্র একটি কৃষি জমি ভাড়া নিয়ে চামড়া পুড়িয়ে ও সিদ্ধ করে বিশেষ কেমিক্যাল তৈরি করে আসছিল। এতে পার্শ্ববর্তী জমির ফসলের ক্ষতির পাশাপাশি চামড়া পোড়ানোর গন্ধে অতিষ্ঠ হয়ে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে এলাকাবাসী।

এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক সহকারি পরিচালক আব্দুল গফুর যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ কারখানার মালিক ও তার লোকজন পালিয়ে যাওয়ায় সেখানে কাউকে পাওয়া না গেলেও তাৎক্ষণিক কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com