শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

যমুনা নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলেকে জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রট এস. এম রকিবুল হাসান এ জরিমানা করেন। এদের মধ্যে চারজনকে দেড় হাজার টাকা করে ও দুইজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীর সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালে ছয় জেলেকে আটক ও ছয় কেজি মা ইলিশ উদ্ধারসহ ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক উল্লেখিত টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্টটের নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, সহকারী পরিচালক এস, এম আবুল বাসার, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, নৌ-পুলিশের এসআই মাইদুল ইসলাম অভিযান পরিচালনায় সহায়তা করেন।

এছাড়া জব্দকৃত মা ইলিশ লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত জাল জনসম্মূখে পুড়িয়ে ফেলা হয়েছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com