শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহজাদপুরের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো-শাহজাদপুর উপজেলার নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শের আলী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন আলী (৩৫)।

র‌্যাব-১২’র লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার মো: আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে অভিযান চালানো হয়।

এসময় শাহজাদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারা) মামলার পলাতক উক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com