সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

ভিডিও প্রকাশ করার হুমকিতে স্কুল ছাত্রীর আত্মহত্যা ।। যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ দেখা হয়েছে
মানিক

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নবম শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহননের ঘটনায় আবদুল মানিক (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মানিক অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও প্রকাশের হুমকি ও বিয়ে করতে অস্বীকার করায় ছাত্রী বিষপান করেছিল। র‌্যাব-১২ বগুড়া কোম্পানীর সদস্যরা সোমবার মধ্য রাতে তাকে সারিয়াকান্দি উপজেলা থেকে গ্রেফতার করেন। মঙ্গলবার তাকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি জানান, আবদুল মানিক বগুড়ার শেরপুর উপজেলার দড়িপাড়া একাডেমি গ্রামের আবদুল মালেকের ছেলে। সে নবম শ্রেণির ওই ছাত্রীর সাথে প্রথমে প্রেম ও পরে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। মানিক একদিন কৌশলে তাদের ঘনিষ্ট হওয়ার ভিডিও ধারণ করেন। এরপর থেকে তিনি ওই ভিডিও নেটে ভাইরাল করার হুমকি দিয়ে মিলিত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলেন।

মানিক সর্বশেষ গত ১৮ নভেম্বর ছাত্রীর বাড়িতে গিয়ে আবারো মিলিত হতে চায়। ছাত্রী বিয়ে ছাড়া এতে রাজি না হওয়ায় মানিক ক্ষিপ্ত হয়ে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি ও বিয়ে করতে অস্বীকৃতি জানান। তার এহেন আচরণ ও লোকলজ্জার ভয়ে বিষপান করেন। পরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৯ নভেম্বর ছাত্রীর বাবা শেরপুর থানায় প্রতারক আবদুল মানিকের বিরুদ্ধে মামলা করেন।এছাড়া বিষয়টি র‌্যাব ক্যাম্পে অবহিত করা হয়েছিল।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে সোমাবর মধ্য রাতে সারিয়াকান্দি থেকে আসামি মানিককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেন। পরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। থানার কর্মকর্তারা তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com