বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

সীমান্তবর্তী এলাকা থেকে আটক ৪৯ জঙ্গীকে রাঙ্গামাটি আদালতে হাজির

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকায় র‌্যাবের কয়েক দফা অভিযানে আটক ৪৫ জঙ্গী ও চার কেএনএফ সদস্যকে রাঙ্গামাটিতে আদালতে হাজির করা হয়েছে। 

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি আদালতে হাজির করা হলে জঙ্গী নতুন ২২ জনকে ‘শোন এরেষ্ট’ দেখানো হয়েছে এর মধ্যে ২৭ জনকে নিয়মিত হাজিরার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্বর্ণ কমলের আদালতে হাজির করা হয়।

এ সময় আদালতে হাজির করা ‘শোন এরেষ্ট’ কারীদের র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব রিমান্ডের আবেদন করলে তাদের মধ্যে পাঁচ জন জঙ্গীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং বাকী ৪৪ জনকে রাঙ্গামাটি জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্বর্ণ কমলের আদালত। 

পরে রাঙ্গামাটি জেলা পুলিশের শক্তিশালী টিম ৪৪ জঙ্গীকে দুপুরে রাঙ্গামাটি কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন এবং পাঁচ জঙ্গীকে রিমান্ডের জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব চট্টগ্রামে নিয়ে যায়।

কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপারও সদর সার্কেল মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন আরিফ ও ডিবি পুলিশের পাঁচ টিম ৪৯ জঙ্গীদের দুই দফায় রাঙ্গামাটি আদালতে নিয়ে আসে।

প্রথম দফায় আটক জঙ্গি সংগঠনের সদস্য সৈয়দ মারুফ আহমদ মানিক (৩১), ইমরান হোসাইন শাওন (৩১), কাওসার (৪৬), জাহাঙ্গীর আহম্মেদ (২৭), মোঃ ইব্রাহিম (১৯), আবু বক্কর সিদ্দীক বাপ্পী (২৩), পলক মিয়া(২৬) এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ’র সদস্য জৌখান স্যাংবম (১৯), স্টিফেন বম(১৯), মাল সম বম (২০)।

দ্বিতীয় দফায় আট করা হলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ারর সদস্য কুমিল্লা সদরের মো. আসসামী রহমান সাদ (১৯), বরগুনার বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মো. আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লার লাঙ্গল কোট এলাকার মো. জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মো. মিরাজ হোসেন ওরফে দোলন, মুন্সীগঞ্জের টংগি বাড়ীর রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালীর মহিপুরের মো. ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাঙ্গাইলের ধানবাড়ীর মো. ইলিয়াছর হমান (৩২), ঝালকাঠি সদরের মো. হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মো. সাখাওয়াত হোসেইন (২১), বরিশালের কোতোয়ালির মো. আব্দুস সালাম রাকি (২৮), কুমিল্লার লাকসামের যোবায়ের আহমদ (২৯), পটুয়াখালীর মো. শামীম হোসেন (২৬), হবিগঞ্জের তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২) এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের সদস্য লাল মোলসিয়াম বম, ফ্লাগ ক্রস, রাঙ্গামাটি বিলাইছড়ির মালসম পাংকুয়া (৫২)।

উল্লেখ্য, দেশের বিভিন্নঅঞ্চল থেকে নিরুদ্দেশ হওয়ায় ৫০ জনের একটি গ্রুপ নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিলহিন্দাল শারক্বিয়া’ যোগ দিয়ে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী দূর্গম পাহাড়ি এলাকায় পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল পার্টির (কেএনএফ) সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে এমন তথ্যে ভিত্তিতে কয়েক দফায় র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানে তাদেরকে আটক করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com