শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিরাজগঞ্জে ঘুষ গ্রহণ ও নির্যাতনের অভিযোগে দুই এসআই প্রত্যাহার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ ও নির্যাতনের অভিযোগে দুই পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত দুই উপপরিদর্শক (এসআই) হলেন-আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ।

মঙ্গলবার (১৬ মে) রাতে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কাজিপুর থানায় কর্মরত অভিযুক্ত ওই দুই এসআই দুজন কনস্টেবলকে সাথে নিয়ে গত শনিবার (১৩ মে) সন্ধ্যায় সদর উপজেলার একডালা গ্রামে ভাঙ্গারি ব্যবসায়ী লাভলু ইসলামের দোকানে গিয়ে তল্লাশি করা হয়। স্থানীয় অনেক মানুষের উপস্থিতিতে তল্লাশি করে অবৈধ কোন কিছু না পাওয়া সত্বেও ব্যবসায়ী লাভলুকে হ্যান্ডকাপ পড়িয়ে মহিষামুড়া মহিলা মাদরাসার পিছনে নিয়ে আটকে রাখা হয়। এসময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় এবং তার চোখ বেঁধে রেখে আরও ৩০ হাজার টাকা দাবি করা হয়।

এক পর্যায়ে বাধ্য হয়েই ব্যবসায়ী লাভলু রতনকান্দি ইউনিয়নের সাবেক সদস্য ওসমান গনি ও আব্দুস সাত্তারকে ফোন করে ৩০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। পরবর্তীতে রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ৫/৭ জনকে সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে দর কষাকষির একপর্যায়ে আরও ১০ হাজার টাকা দিয়ে লাভলুকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও এই অভিযোগের তদন্ত কর্মকর্তা মো: সামিউল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, লাভলু ইসলাম নামের এক ব্যবসায়ী সোমবার (১৫ মে) সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর দুই এসআইয়ের বিরুদ্ধে তাকে নির্যাতন ও ঘুষ গ্রহণের লিখিত অভিযোগ করেন। তার সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের দুজনকে প্রত্যাহার করা হয়েছে। এই অভিযোগের তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন পুলিশ সুপার ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com