শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত

সিরাজগঞ্জে স্পার বাঁধের ৪০ মিটার যমুনায় বিলীন

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি:  যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রবল স্রোতে ও ঘূর্ণাবর্তে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১নং সলিড স্পারের প্রায় ৪০ মিটার অংশ শুক্রবার ভোরে ধ্বসে যমুনা গর্ভে চলে গেছে।

এতে ওই এলাকার মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের

নির্বাহী প্রকৌশলী মো: মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে যমুনায় পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে শুক্রবার (৭ জুলাই) ভোরে মেঘাই ১ নম্বর সলিড স্পারের কিছু অংশ ধ্বস দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সলিড স্পারের প্রায় ৪০ মিটার ধ্বসে গেছে। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ধ্বস ঠেকানোর চেষ্টা অব্যাহত রয়েছে। সেইসাথে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তিনি আরো বলেন, যমুনার ভয়াবহ ভাংগন থেকে কাজিপুর উপজেলাকে রক্ষার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় ১৯৯৭ সালে মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার এই স্পার বাঁধটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধ্বসে যাওয়ার পর মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক ফেলে ঠেকানো সেই অংশের ৪০ মিটার ধ্বসে শুক্রবার ভোরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, স্পার বাঁধটি পুরোপুরি ধ্বসে গেলে কাজিপুর থানা, উপজেলা খাদ্য গুদাম, সাব-রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। তবে স্পার বাঁধটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলে কাজিপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে বলে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com