শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২৫৫ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির আসামবস্তী এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম রেফার করা হয়েছে।

নিহতরা হলেন, অর্ণব চৌধুরী (১৭) পিতা-বাবুল চৌধুরী ও এডিসন সাহা (১৬) পিতা-অমিত সাহা। মুমূর্ষু ছাত্রের নাম শিবম দাশ (১৬) পিতা নয়ন দাশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধু রাঙ্গামাটির আসামবস্তী প্রবেশ মুখে সাম্পান ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গেলে হ্রদের পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের মধ্যে অর্ণব চৌধুরী ও এডিসন সাহাকে মৃত বলে ঘোষণা করে। অপরজন মুমূর্ষু ছাত্রের নাম শিবম দাশ (১৬) পিতা নয়ন দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। তিনজনই রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের ১০ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে তিন বন্ধু পানিতে হাবুডুবু খেতে দেখে লোকজন পানিতে নেমে তাদের উদ্ধারে করে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনকে উপরে তুলতে পারলেও একজনকে অনেক অনেকক্ষণ পর নদীর পানি থেকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করে। এ সময় নিহতের আত্মীয়-স্বজন স্থানীয় লোকজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভাজি হয়ে ওঠে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com