শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

মন্দির ও হিন্দুদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে হিন্দুদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটির সনাতনী সম্প্রদায়।

সোমবার (১২ আগষ্ট) সকালে রাঙ্গামাটি হিন্দু জাগরণ মঞ্চ ব্যানারে হাজার হাজার সনাতন সম্প্রদায়ের নর নারী প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন। এসময় হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড, মাথায় বাংলাদেশর পতাকা, কেউ কেউ ফুঁ দিচ্ছেন শাঁখে, কেউ একটানা শ্লোগান দিয়ে যাচ্ছেন। শ্লোগানে শ্লোগানে হাজারো মানুষ উত্তাল প্রতিবাদ করে তোলে রাঙ্গামাটির রাজপথ।

রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন ও ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে উত্তাল করে রাঙ্গামাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ‘হর হর মহাদেব’, ‘জয় শ্রী রাম’শ্লোগান ছিল নারী-পুরুষের মুখে মুখে। মা-বাবার হাত ধরে

ছেলে-মেয়ে, মায়ের কোলে শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত হন।

এ সময় ‘আমি কে তুমি কে বাঙালি বাঙালি’, ‘আমার দেশ, সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ’; ‘আমার ঘরে হামলা কেন, জবাব চাই জবাব চাই’; ‘সনাতনীর ওপর আক্রমণ, মানি না মানব না’, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে সমাবেশে আসা সনাতনী সম্প্রদায়ের হাজারো মানুষ।

সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি কৃষ্ণ ভাবনা কেন্দ্র ইসকনের রাঙ্গামাটির অধ্যক্ষ নিতাই নুপুর দাশ ব্রহ্মচারী, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজিত শীল, জাগরণের মঞ্চের রাজু শীল, দাবী নামা উত্থাপন করেন মিশু দে, উপস্থাপন করেন মিশু মল্লিক।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে। ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জায়গা-জমি দখল করে নিচ্ছে। এর প্রতিবাদে আমরা এখানে এসেছি। এই দেশ আমাদের মাতৃভমি। আমরা কোথাও যেতে চাই না, এ দেশের মঙ্গল চাই আমরা। বিভিন্ন সময়ে হিন্দুদের ওপর আক্রমণ হয়। আমরা আজ সবাই মিলে প্রতিবাদ করতে এসেছি। আমাদের ওপর আর যেন কোনো হামলা না হয়, তার নিশ্চয়তা ও যেসব হামলা হয়েছে, তার বিচার চাই আমরা। আজ হাজার হাজার মানুষ আমরা হিন্দু অত্যাচারের প্রতিবাদে সমবেত হয়েছি। আমরাও এ দেশের মানুষ। স্বাধীনতাযুদ্ধে আমাদেরও রক্ত ঝরেছে। আমরা অধিকার নিয়ে নির্ভয়ে বাঁচতে চাই। সমাবেশ চলাকালীন প্রায় দেড় ঘন্টা ধরে রাঙ্গামাটি শহরে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com