শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

কাপ্তাই বাঁধের পানির স্রোতের প্রভাবে ফেরি চলাচল বন্ধ

  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয়দিকে কর্ণফুলি নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২টি ফেরি নদীতে স্রোতের কারণে রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টা হতে বন্ধ রয়েছে।

ফলে রাঙ্গামাটি-বান্দরবান-রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায় চলাচলকারী যাত্রী মো: জাহিদুল ইসলাম, মো: বেলাল উদ্দিন, মো: লিয়াকত আলীসহ অনেক চালক ও যাত্রীরা জানান, রবিবার সকাল হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবার কেউ কেউ জানান, গতকাল শনিবার সন্ধ্যা হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর রাঙ্গামাটির সুপারভাইজার রবিজয় চাকমার জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে দিয়ে রবিবার সকালে পানি ছাড়ার ফলে পানির স্রোত বেড়ে যায়, যার ফলে ফেরি চলাচল নিরাপদ নয় বিধায়, কর্তৃপক্ষের নির্দেশে রবিবার সকাল ৮টা হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরো বলেন, এমনিতে কর্ণফুলী নদীতে জোয়ার হলে পুল্টনের সিঁড়িতে প্রচুর পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com