রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে ১৯ রাউন্ড গুলিসহ ৩টি ওয়ান শুটার গান জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: যৌথবাহিনীর অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গুচ্ছগ্রাম থেকে ১৯ রাউন্ড গুলিসহ তিনটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ-আল-আমীনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল রোববার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুচ্ছগ্রামের তিনটি বাড়িতে অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামের বাড়ি থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান, শাহাদত হোসেনের বাড়ি থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান ও আব্দুস ছামাদের বাড়ি থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। ওই বাড়িগুলোতে অস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাড়ির লোকজনের সহযোগিতায় গুলিসহ অস্ত্রগুলো জব্দ করা হয়েছে বলে লেঃ কর্নেল নাহিদ-আল-আমীন জানিয়েছেন। তবে অস্ত্রের লাইসেন্সগুলো ভুয়া হিসেবে ধারণা করা হচ্ছে। এ কারণে যাদের নামে বন্দুকগুলো ছিল তাদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com