বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

আবারো কাপ্তাই বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলো

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: গত সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেইট বন্ধ করে দেওয়া পর গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি আবারো বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা হতে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে গিয়ে আছঁড়ে পড়ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৫৫ ফুট মীন সি লেভেল। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, রাঙ্গামাটিতে আবারো ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬টি গেইট সন্ধ্যায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে কাপ্তাই হ্রদ হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। তিনি আরো জানান, কাপ্তাই হ্রদে প্রয়োজনের চেয়ে বেশী পানি থাকায় হ্রদে সংলগ্ন এলাকাগুলো আবারো নিমজ্জিত হচ্ছে। তাই কাপ্তাই হ্রদের পানি উচ্চতা কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকাল ৮টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পানি কমে আসায় গত ৯ সেপ্টেম্বর কাপ্তাই বাঁধের ১৬টি গেইট বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com