বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

কাপ্তাই কেপিএমে কাগজ উৎপাদন শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: দীর্ঘ দুই মাসের অধিক বন্ধ থাকার পর বুধবার রাত সাড়ে ৮টা হতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণফুলী পেপার মিলস (কেপিএমে) পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটের কারণে গত ২০ জুলাই থেকে প্রায় ২ মাস অধিক সময় ধরে কেপিএম কাগজ উৎপাদন কাজ বন্ধ ছিল। ইতিমধ্যে সব সংকট কাটিয়ে আমরা গতকাল বুধবার রাত সাড়ে ৮টা হতে কেপিএম কাগজ মিলে পুনরায় উৎপাদন কাজ শুরু করতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। প্রথম ধাপে কেপিএম ৮ মেট্রিক টন কাগজ উৎপাদন করেছে।আশা করা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

এদিকে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ)’র সভাপতি আবদুল রাজ্জাক বলেন, বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারি সকলের পক্ষ হতে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

কেপিএম ৭৫ বছরের পুরাতন কারখানা হওয়া সত্বেও কেপিএম উৎপাদিত কাগজ গুণ ও মানের দিক দিয়ে এখনো দেশ সেরা কাগজ শিল্প কারখানা হিসেবে সর্বত্র পরিচিত।

কেপিএম পুনরায় চালু হওয়ায় কারখানার সিবিএ নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com