বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা

বিশিষ্ট সমাজসেবক মেজর হানিফ (অব:) আর নেই

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক মেজর (অব.) মোহাম্মদ হানিফ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুক্রবার মধ্যরাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হলে রাতেই তাকে সম্মলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার মৃত ফজলার রহমান শেখের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ২০১৪ সালে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। দেশপ্রেমের টানে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনে অসংখ্য যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তিনি। চাকুরী থেকে অবসরে যাওয়ার পর সিরাজগঞ্জে গড়ে তোলেন হৃদয়ে সিরাজগঞ্জ নামের একটি সামাজিক সংগঠন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রও গড়ে তোলেন। মরহুমের প্রথম জানাযা শুক্রবার বাদ জুম্মা মীরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং ২য় জানাযা শুক্রবার রাত ৮ টায় সিরাজগঞ্জের রহমতগঞ্জ সুতাকল মাঠে অনুষ্ঠিত হওয়ার পর ঢাকা বনানী কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com