মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গ্যাস সংকট ।। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা

সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা থানায় মামলা

  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের দিন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকালে আহত শাহাদৎ হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলো-হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি নুর-নবী ফিরোজ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাব্বত আলী শামীম, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুজন শেখ, আওয়ামী লীগ নেতা মোখলেস, আওয়ামী লীগ সদস্য সুমন শেখ, আব্দুর রহিম খোকন, আব্দুল মাজেদ শেখ, শামিম খান ও বাবুল শেখ।

মামলায় উল্লেখ করা হয়েছে, বিএনপি করার কারণে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলার বাদী শাহাদৎ হোসেন গংয়ের রাজনৈতিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের পর থেকে আসামিরা পলাতক থাকলেও ৩১ মার্চ ঈদের দিন ঈদের নামাজের পর তারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ রাকিব হোসেন খানের উপর হামলা চালায়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হামলায় আহত বিএনপি নেতা শাহাদাৎ হোসেন (৪৯), আবু ইউসুফ শেখ দুলাল (৪০) ও মতিন শেখসহ (৬৫) আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, সোহাগ, রুবেল, সানোয়ার হোসেন ও মেহেদী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রশিদপুর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঈদের নামোজের পর ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এ ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে উল্লেখ করেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com