বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না মারা গেছেন

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না রায়হান (৭১) মারা গেছেন।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। রবিবার গভীর রাতে আবারো তিনি অসুস্থ্ হয়ে পড়েন এবং তাকে ওই হাসপাতালে নেয়ার পথে ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান।

বাদ আসর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কেন্দ্রীয় রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাযায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। তিনি ১৯৭১ সালের মহান স্বাধনীতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি কবিতা,গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com