সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধে যে কোনো ধরনের নাশকতা রোধে খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আটদিন জারি থাকার পর আগামীকাল রোববার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার হবে।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই দিন গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা পাওয়া গেছে।

এ অবস্থায় রবিবার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ অক্টোবর বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com