সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় পুলিশের মামলা

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় অবশেষে পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু ও বিশেষ তদন্ত শুরু করেছে। তবে এখনও ভিকটিমকে খুঁজে পায়নি পুলিশ।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। এ সময় যমুনা সেতু পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ডাকাতেরা প্রাইভেটকারটি থামিয়ে কারের লোকজনকে মারপিট করে লুটপাটের ঘটনা ঘটানো হয়। এ সময় পেছনে একটি প্রাইভেট কার থেকে ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী মোবাইলে ডাকাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে এক ডাকাত পাঞ্জাবি পরা বয়স্ক একজনকে আঘাত করছিল। পুলিশ এ ভিডিওর সূত্র ধরে ভিকটিমকে খুঁজছে এবং ডাকাতদের গ্রেফতারে অভিযান চালায়। কিন্তু গত ২ দিনেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

এ ব্যাপারে অবশেষে এএসআই রমজান আলী বাদী হয়ে রবিবার সকালে অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ এ মামলার সূত্র ধরে ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতারে পুলিশ ও পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নেমেছে। এছাড়া ওই মামলার ভিকটিমকেও খোঁজা হচ্ছে এবং বিশেষ তদন্তেও পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে শীঘ্রই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে এবং ভিকটিমকে পাওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে চুরি ডাকাতির ঘটনা মাঝে মধ্যেই ঘটছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, মহাসড়ক জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। ডাকাতেরা বিশেষ কৌশলে ২/৪ মিনিটের মধ্যেই এসব ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে ডাকাতির ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com