সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) যোগদান করেছেন।

শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ হাফিজুর রহমান তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার পুলিশ অফিসারদের সঙ্গে পরিচিত হন এবং তিনি জনগণের সেবামূলক কাজে নির্দেশনা দেন।

তিনি দায়িত্বভার গ্রহণ শেষে জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেন। তিনি উপস্থিত পুলিশ অফিসারদের কথা শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, তিনি এ জেলায় যোগদানের আগে চট্টগ্রামে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

এদিকে একই দিনে জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com