বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী স্বামীর চেয়ে পাঁচ গুণ বেশি সম্পদ স্ত্রীর

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চেয়ে তার স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ পাঁচ গুণ বেশি সম্পদের মালিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। হলফনামায় ইকবাল হাসান মাহমুদ টুকুর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। তার নগদ অর্থ ২ কোটি ১৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা, বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে শেয়ার ৩২ লাখ ৫৪ হাজার টাকা, মোটরযান ১০ লাখ টাকা, ইলেকট্রনিক পণ্য ৩ লাখ ৯৯ হাজার টাকা, আসবাবপত্র ৫ লাখ ২৫ হাজার টাকা এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ২ কোটি টাকা।

অন্যদিকে, তার স্ত্রী রুমানা মাহমুদের অস্থাবর সম্পদের পরিমাণ ২৪ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৭০৩ টাকা। তার নগদ অর্থ ৩ কোটি ৭৬ লাখ ৫২ হাজার ৪৫২ টাকা, বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে শেয়ার ১৬ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮০০ টাকা, ফিক্সড ডিপোজিট ৩ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৪৫১ টাকা, মোটরযান ৬৫ লাখ টাকা, স্বর্ণালংকার ১ লাখ ৫০ হাজার টাকা, আসবাবপত্র ৯৫ হাজার টাকা এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের পরিমাণ ২ কোটি ৫০ লাখ টাকা। টুকুর স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা এবং তিনি স্বামীর কাছেই ২ কোটি টাকা ঋণী।

ইকবাল হাসান মাহমুদ টুকুর স্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ২৫ হাজার ৩০৭ টাকা। তার বার্ষিক আয় মোট ৮ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে আয় ৩ লাখ টাকা এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় ৫ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com