বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নিবেন তারেক রহমান

  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামি রবিবার বগুড়ায় যাচ্ছেন।

তিনি বগুড়ায় যাওয়ার পথে যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার বিকেলের দিকে বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত অনুষ্ঠান হবে। এ দোয়া মাহিফলে প্রাণপ্রিয় নেতা তারেক রহমান অংশ নেবেন। মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইতিমধ্যে বিএনপির নেতাদের সঙ্গে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে এবং তাঁর আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতিও নেয়া হয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর এই প্রথম চার দিনের সফরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ বগুড়ায় তাঁর পিতৃভূমিতে যাচ্ছেন। এদিকে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com