সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
টানা ১৬৬ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে স্মারকলিপি নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ টানা ১৬৫ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত ৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা ৫ বছরেও শেষ হয়নি পাইকগাছা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ! টানা ১৬৪ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত প্রতিপক্ষের প্রতারণামূলক বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস টানা ১৬৩ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু মিছিল করেছে একদল জাবি শিক্ষার্থী।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘কেমন হ্যাকার কেমন হ্যাক, বেশ্যা বলে আইডি ব্যাক’, ‘পাল্লা হাতে গোলামের পুত, মা-বোনরে কয় প্রস্টিটিউট’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

ঝাড়ু ও মশাল মিছিল পরবর্তী সমাবেশে অর্থনীতি বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী।

তিনি বলেন, জামায়াতের আমির বা তার দলের নেতারা তাদের কথা ডিফেন্ড করতে একটা কথাই খালি বলে যে, আমাদের মায়ের প্রতি আমাদের অনেক সম্মান, আমাদের বোনেদের প্রতি আমাদের অনেক সম্মান। শোনেন আমি আপনার বোনও না, আমি আপনার মাও না, আমি বাংলাদেশের একজন নারী এবং বাংলাদেশের একজন নাগরিক। আপনি যতটুকু নাগরিক আমিও ঠিক ততটুকু একজন নাগরিক। আপনি আমার দেশে বসে আমাকে, আমার মাকে বাজে কথা বলবেন আর আমাদের দেশের মেয়েরা আমাদের দেশের নারীরা বসে বসে তা শুনবে তা কখনো হবে না, এত বোকার স্বর্গে বাস কইরেন না।

নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী ফারিয়া জামান বলেন, শফিকুর রহমানের একটা টুইটারের(এক্স) স্ক্রিনশট দেখছি এবং সেই স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আমির বলেছেন যে, আধুনিকতার নামে মেয়েরা ঘরের বাইরে বের হলে তারা সুফন নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয়, এটা বেশ্যাবৃত্তির আরেকটি ধরণ ছাড়া আর কিছু নয়। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জার বিষয় একজন রাজনীতিবিদ এ ধরনের নোংরা নারী বিদ্বেষমূলক একটা বক্তব্য দিতে পারেন, যেখানে এ দেশের ৫১ শতাংশ ভোটার নারী এবং আপনারা জেনে থাকবেন এটা প্রথমবার নয়। কয়েকদিন আগে জামায়াতের আরেক নেতা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যাদের কারখানা ছিল? আমরা বলতে চাই যে জামায়াতের আমির শফিকের আইডি যেরকম হ্যাক হয়েছে, পলকের ইন্টারনেটও সেভাবে বন্ধ হয়েছিল।

জামায়াতের আমিরের মন্তব্যের নিন্দা জানিয়ে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা তীব্রভাবে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলব। জামায়াতের আমিরের গতকালের এই পোস্ট ঘিরে শুধু প্রতিবাদ হচ্ছে এমন নয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনলাইন-অফলাইন সব জায়গায় নারীকে যেভাবে বেশ্যাকরণের চেষ্টা করা হয়েছে, এই চেষ্টার বিরুদ্ধে আজকে নারীরা তাদের প্রতিবাদ দেখিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com