বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইন অনুযায়ী সবাইকে যার যার নির্বাচনী দায়িত্ব পালনের অনুরোধ নজরুল ইসলামের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির টানা ১৬৮ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত আজাদি না গোলামি— ১২ ফেব্রুয়ারির ভোটেই চূড়ান্ত ফয়সালা হবে : জামায়াত আমির টানা ১৬৭ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত ভোটের ফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না: তারেক রহমান টানা ১৬৬ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে স্মারকলিপি নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ টানা ১৬৫ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত

আজাদি না গোলামি— ১২ ফেব্রুয়ারির ভোটেই চূড়ান্ত ফয়সালা হবে : জামায়াত আমির

  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নয় বরং দেশের ১৮ কোটি মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এই রাজনৈতিক লড়াই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদীয় প্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোট নির্ধারণ করবে দেশ স্বাধীনতার পথে এগোবে, নাকি আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর এলাকায় অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। 

তিনি বলেন, এই ভোট শুধু সরকার গঠনের নয়; এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে— দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজির রাজনীতি চলবে কি না, আর দেশের মায়েরা নিরাপত্তা ও মর্যাদা পাবেন কি না।

বক্তৃতার শুরুতে ডা. শফিকুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে গত সাড়ে ১৫ বছরে রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণ করেন। কঠিন সময়ে নির্যাতিত মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। এই নির্বাচন হবে ‘আজাদি’ তথা মুক্তির পক্ষে, না কি ‘গোলামি’ বা পরাধীনতার পক্ষে—সেই সিদ্ধান্ত নেবে জনগণই। এই ভোট হবে ন্যায় ও ইনসাফের পক্ষে এবং সিন্ডিকেট, লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে একটি গণরায়।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রশ্নেও এই নির্বাচন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভবিষ্যতে যেন নতুন কোনো লুটেরা শ্রেণি তৈরি হতে না পারে, সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে নিজেদের ভাগ্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন জামায়াত আমির। তিনি বলেন, “আমি কোনো দলের বিজয় চাই না, আমি চাই ১৮ কোটি মানুষের বিজয়।” অতীতে ব্যক্তি বা পরিবারকেন্দ্রিক শাসন দেশের মানুষের শান্তি, কর্মসংস্থান কিংবা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তাদের লক্ষ্য কোনো গোষ্ঠীর শাসন কায়েম করা নয়, বরং একটি প্রকৃত ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠা করা। তিনি দেশবাসী ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যের মাধ্যমেই বিজয় আসবে ইনশাআল্লাহ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com