বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোঃ দুলাল হোসেন (৬৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত দুলাল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে। র্যাব-১২’র অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১২’র অধিনায়কের দিকনির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় রোববার দুপুর ১২ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ উদ্ধারসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।