বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মোজতবা গ্রহণযোগ্য নয়, ইরানে নতুন নেতা নির্বাচনে আমাকে যুক্ত করতেই হবে:ট্রাম্প

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৩ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: গত শনিবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে যৌথ হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরশুদিন সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, দেশটির নতুন সুপিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবাকে নির্বাচিত করা হয়েছে। যদিও ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি।

এরমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে সরাসরি তাকে যুক্ত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম এক্সিওসকে তিনি এমন তথ্য জানিয়ে বলেন, “খামেনির ছেলে মোজতবা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে ইরানের নেতা হিসেবে চাই যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি আনবেন।”

৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকেই ইরানের পরবর্তী সুপিম লিডার হিসেবে ধরা হচ্ছে। যদিও ইরান এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

মোজতবার সঙ্গে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের গভীর সম্পর্ক রয়েছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির কোনো রাষ্ট্রীয় দায়িত্বে কখনো ছিলেন না।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনারা। এরপর দেশটির নতুন প্রেসিডেন্ট মাদুরো সরকারের ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

গত সপ্তাহে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা এখন আমাদের নতুন বন্ধু। তিনি জানান, মাদুরোকে অপহরণের পর থেকে এখন পর্যন্ত তারা ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারল তেল পেয়েছেন।

কয়েকদিন আগে ভেনেজুয়েলা সফরে যান মার্কিন জ্বালানিমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে সুযোগ দিতে ভেনেজুয়েলার মাইন আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডেলসি। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com