বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সারোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত সারোয়ার সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে। র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-১২’র অধিনায়কের দিকনির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৯৪ পিস ইয়াবা উদ্ধারসহ নগদ ১২৫০/ টাকা জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com