বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঘাটতি নয়, আতঙ্কে বাড়তি তেল কেনাতেই সংকট: জ্বালানি মন্ত্রী টানা ২১৯ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত টানা ২১৮ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত বিরোধী দলের নোটিস ঘিরে সংসদে বিতর্ক, হট্টগোল জনগণের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের টানা ২১৬ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত সরকার জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের গলিত লাশ উদ্ধার যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বললো ইরান টানা ২১৫ দিন করোনায় মৃত্যু হয়নি।। সংক্রমণ ০.০০ শতাংশ অব্যাহত

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকাল ৬টায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান।

এসময় তিনি বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শফিকুর রহমান বলেন, “আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের বীর শহীদদের প্রতি।

“আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন টিকে থাকে।”

তিনি বলেন, “এই দেশের মানুষের ওপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। দেশবাসীকে আমরা স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।”

এ সময় দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com