শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

সরকার জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : চতুর্মুখী চাপ থাকার পরও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, “বাংলাদেশের জনগণের কষ্টের কথা ভেবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। কোভিড মহামারী, রাশিয়া যুদ্ধের পর এমনিতেই মূল্যস্ফীতির চাপ সহ্য করছে মানুষ।

“তাই চতুর্দিক থেকে চাপ থাকার পরও আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করব না।”

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

৮০টি দেশ তাদের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, “একমাত্র বাংলাদেশ দেশের মানুষের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। বরং সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।”

এপ্রিল পর্যন্ত দেশে জ্বালানি তেল মজুদ থাকার কথা জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, “আমরা আগামী ৯০ দিনের জ্বালানি তেল মজুদ রাখা নিশ্চিত করতে কাজ শুরু করেছি।”

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানিতে ইরান সরকার যে পাঁচটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে। বাংলাদেশ সরকারের শক্তিশালী কূটনৈতিক অবস্থানের কারণে এটি সম্ভব হয়েছে।”

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

অনুষ্ঠানে জেলার ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে চেক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com