বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে পাঠাতে রাশিয়ায় পাচার ২০ বাংলাদেশির প্রাণহানি: এসআরবি বিএনপি জেলা-উপজেলা-মহানগর পর্যায়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:উপদেষ্টা জাহেদ ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির

হাম ও হাম সন্দেহে একদিনে আরও ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে মঙ্গলবার সকাল ৮ পর্যন্ত ২৪  ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ১০ জন মারা গেছেন। সেই সঙ্গে নিশ্চিত হামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এছাড়া, নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ২২৪ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন এক হাজার ২৩৬ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য এতে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের প্রাদুর্ভাবের মধ্যে উল্লেখিত ২৪ ঘণ্টায় ২২৪ জন আক্রান্ত এবং একজন মারা গেছেন। এছাড়া, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন এক হাজার ২৩৬ জন এবং সন্দেহজনক হামে মারা গেছেন ১০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৮ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন নয় হাজার ৮৮৩ জন। একই সময়ে মারা গেছেন হামে ২১ জন এবং সন্দেহজনক হামে ১২৮ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com