বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্পের হুমকি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে মঙ্গলবারের সময়সীমার মধ্যে চুক্তি করার হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তি না হলে “আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে।

“এই সভ্যতা আর কখনও পুনরুদ্ধার করা যাবে না। আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে।” নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।

তিনি লেখেন, “যা হোক, এখন যেহেতু আমাদের কাছে ‘পূর্ণাঙ্গ ও সামগ্রিক শাসনব্যবস্থা পরিবর্তনের’ সুযোগ আছে, যেখানে ভিন্নরকমের, আরও বুদ্ধিমান ও কম উগ্র মানসিকতার জয় হবে; তাই হয়ত বৈপ্লবিক ও চমৎকার কিছু একটা ঘটতে পারে, কে জানে?”

“আজ রাতেই আমরা দেখতে পাব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর অবসান শেষ পর্যন্ত হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন,” লেখেন ট্রাম্প।সূত্র : গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com