বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যেকোন কূটনীতিক মিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে খবর সংবাদ মাধ্যমে এসেছে, তা নিয়ে কোনো উদ্বেগ নেই তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

সংবাদমাধ্যমে এ খবর দেখার কথা তুলে ধরে তিনি বলেন, কেবল প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে পারেন।

বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “আসিব আসিব বলে কতদিন পার হবে? কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার বলেন, “বাস্তবতা হচ্ছে, একজন সন্ত্রাসীকে আবেদন করা ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না…তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। বুঝতে পারছেন?

“তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। এটাই বাস্তবতা।”

বুধবার ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার ফেরার খবর আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমে দেখা গেছে।

এক প্রশ্নে তিনি বলেন, “তিনি (শেখ হাসিনা) কেবল প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।”

মন্ত্রী বলেন, রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলানোর পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না।”

জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে আওয়ামী লীগকে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।”

আওয়ামী লীগের পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সালাহউদ্দিন আহমদ।

“পলাতক শক্তি দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের পূর্বের সকল অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতেও কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা একটি নিয়মিত ও রুটিন কার্যক্রম।”

বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সকল নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও তথ্য দেন তিনি।

বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাম আসছে, তাদের পুরোপুরি নিষিদ্ধ করা হবে কিনা জানতে চান একজন সাংবাদিক।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে।

“ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।”

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে।”

তিনি জানান, সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও থাকতে পারে। তারা এ সমস্ত ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। আমরা তাদেরকে সতর্ক করেছিলাম সরকারি চাকরিতে থেকে, রাজনীতিতে জড়িত না থেকে জনসেবায় নিয়োজিত থাকে।

“এরপরেও কেউ কেউ আছে, যাদের কঠোর নজরদারি মধ্যে আছে। যে যেভাবে চিহ্নিত হবে, তাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করার পরও পোশাক খাতে শ্রমিক অসন্তোষ চলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে।

এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নন বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com