বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় নার্সসহ ১১ জন করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বংলা হেডলাইনস বগুড়া : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালের দুই নার্সসহ নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ঈদের পরদিন মঙ্গলবার রাত ৯টায় শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।

বগুড়ার ৯০ জনের মধ্যে ১১ জন করোনা পজিটিভ এবং বাকি নেগেটিভ চারজন জয়পুরহাটের। এ নিয়ে বগুড়ায় মোট ১৯০ জন কারোনাভাইরাসে আক্রান্ত হলেন। বগুড়ায় আক্রান্তদের মধ্যে সদরে ছয়জন এবং কাহালু, ধুনট, শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলায় একজন করে।

সদরের ছয়জনের মধ্যে ঢাকায় ফেরত শহরের ঠনঠনিয়ার একজন, স্থানীয়ভাবে আক্রান্ত রহমাননগরের একজন, নাটাইপাড়ার একজন, মালগ্রাম দক্ষিণপাড়ার একজন, নিশিন্দারার বগুড়া শজিমেক হাসপাতালের একজন নার্স ও পলাতক পালশার একজন।

ঢাকা ফেরত সোনাতলার চরপাড়ার একজন, ঢাকা ফেরত শিবগঞ্জের মোকামতলার একজন, ধুনটের চিকাশী গ্রামের একজন, শাজাহানপুরের বগুড়া শজিমেক হাসপাতালের একজন নার্স এবং কাহালুর পীর বকুলতলার একজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com