বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রাম চরাঞ্চলে করোনা নমুনা বুথ স্থাপন করছে ফ্রেন্ডশিপ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

শফিক সরকার . বাংলা হেডলাইনস কুড়িগ্রাম :  করোনা পরীক্ষা এবং সংক্রমন প্রতিরোধে প্রত্যন্ত চরবাসীর জন্য নতুন কিছু উদ্যোগ নিয়েছে উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’।

শহর এলাকায় সরকারি-বেসরকারি সাহায্য প্রাপ্তি এবং করোনা পরীক্ষা সহজ হলেও, যমুনা-ব্রহ্মপুত্র অববাহিকার যোগাযোগ বিচ্ছিন্ন চরে এমন সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়ছে। তাই দুর্ভোগ বিবেচনায় চরেই সংগ্রহ করা হচ্ছে নমুনা।

এজন্য ফ্রেন্ডশিপের উদ্যোগে বসানো হচ্ছে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ। ‘সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন’ এসডিসি’র সহযোগিতায় যমুনা-ব্রহ্মপুত্রের চরে এসব ত্রাণ ও স্বাস্থ্যসেবা কর্মসূচি জোরদার করেছে ‘ফ্রেন্ডশিপ’।

চলতি জুন মাস থেকে করোনা প্রতিরোধ যুদ্ধে ফ্রেন্ডশিপের কর্মসূচীতে অংশ নিচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থাটি।

আগামী ডিসেম্বর,২০২০ পর্যন্ত ছ’মাস মেয়াদী কর্মসূচিতে  থাকছে দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ, করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারি নিয়ম মেনে নমুনা সংগ্রহের বুথ স্থাপন এবং করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা।

ফ্রেন্ডশিপের টেকসই অর্থনৈতিক উন্নয়ন পরিচালক মোঃ কামাল উদ্দিন জানান, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সুবিধা বঞ্চিত চরাঞ্চলের বাসিন্দাদের জন্যই এ কর্মসূচি।

কুড়িগ্রাম ও গাইবান্ধা’র অন্তর্গত প্রত্যন্ত চরে বসানো হচ্ছে দু’টি নমুনা সংগ্রহের বুথ। ২০ হাজার মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে চরবাসীর মাঝে।

এসব এলাকায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরকে দেয়া হচ্ছে প্রায় ৪’শ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ- পিপিই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com