বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় ২৪ ঘন্টায় আরো নতুন করে এক চিকিৎসকসহ ৪২ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় গত ১ এপ্রিল থেকে ৬৫ দিনে ৯৬ নারী ও ২৭ শিশুসহ ৫১৭ জন করোনা পজিটিভ হলেন। করোনা আক্রান্ত হয়ে দু’জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
মৃতদের মধ্যে নওগাঁর অন্ত:সত্ত্বা নারীর রিপোর্ট পাওয়া যায়নি।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বগুড়ার ১৬৩ জনের মধ্যে ২৭ জনের পজিটিভ হয়।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৪২ জনের মধ্যে ১৫ জন পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে দুই ল্যাবে এক চিকিৎসকসহ ৪২ জন করোনা পজিটিভ হন।
এর মধ্যে সাতজন নারী, ছয়জন শিশু ও ২৯ জন পুরুষ রয়েছেন।
আক্রান্তদের মধ্যে বগুড়া শহর তথা সদর উপজেলায় ২৮ জন, শেরপুর উপজেলায় আটজন, গাবতলীতে দু’জন, ধুনটে দুজন, শাহাজাহানপুর ও কাহালুতে একজন করে।
সদরে আক্রান্তদের মধ্যে শহরের মাটিডালি এলাকায় এক পরিবারে চারজন রয়েছেন। শহরের অভিজাত জলেশ্বরীতলায় আক্রান্তের হার বেশি।
সূত্রটি আরো জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট সাত হাজার ৬৭৪ জনের নমুনা পিসিআর ল্যাবে জমা দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে পাঁচ হাজার ৯৪৭ জনের। এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে ৫১৭ জনের।