রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস প্রতিনিধিঃ মানিকগঞ্জের কান্দাপৌলী এলাকা থেকে চার বছরের শিশু মোঃ সায়েমকে অপহরণ মামলায় একজনের যাজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। দন্ডপ্রাপ্ত আসামি লিমন পটুয়াখালী জেলার ধুমকী উপজেলার দক্ষিণ পাঙ্গাসিয়ার গ্রামের মো:  শাহজাহান হাওলাদারের ছেলে।

মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট নুরুল হুদা রুবেল জানান,  আত্মীয়তার সূত্র ধরে দন্ডপ্রাপ্ত আসামি লিমন ২০১৪ সালের ২৯ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলী এলাকার মো: সায়েমদের বাড়িতে যায়। বিকাল ৫টার দিকে সায়েমকে বাড়ী থেকে বেড়ানোর কথা বলে ঢাকার আশুলিয়া এলাকায় নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে। এরপর লিমন সায়েমের পরিবারের কাছে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। রাত ৯টার দিকে তার দেয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকাও পাঠানো হয়।

এই ঘটনায়, অপহৃত সায়েমের মা চায়না বেগম ওই রাতেই তার দুরসম্পর্কের ভাগ্নি জামাই লিমনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে অপহৃত সায়েমকে উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গাজী মিজানুর রহমান ২০১৬ সালের ২ আগষ্ট লিমন এবং তার নিজ এলাকার সহযোগী হাবিবুর রহমান, সোহাগ, জুবায়ের ও মাসুমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

৭জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণশেষে বিচারক অভিযুক্ত লিমনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং অন্য আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের সকলকে বেকসুর খালাশ প্রদানের আদেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com