বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় আরো ৮৮ জন করোনা পজিটিভ

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ায় শনিবার রাত পর্যন্ত ২৪ ঘন্টায়  সাংবাদিক, চিকিৎসক, পুলিশসহ বিভিন্ন পেশার আরো ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট এক হাজার ২৭৪ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের করোনা পজিটিভ আসে।

এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে প্রথম দফায় ৫০ জনের মধ্যে ২৭ জন দ্বিতীয় দফায় আরো ২১ জন করোনা পজিটিভ হন। এ নিয়ে শনিবার রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ৮৮ জন করোনা আক্রান্ত হলেন।

১ এপ্রিল থেকে সর্বমোট আক্রান্ত এক হাজার ২৭৪ জন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় এ পর্যন্ত আটজন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা আক্রান্তদের নিজ নিজ বাড়িতে  রেখেই চিকিৎসা দেয়া হবে। কারো অবস্থা খারাপ হলে তাকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com