শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

সিরাজগঞ্জে আরও ৭ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া যায়।

এর মধ্যে ৭ জনের করোনা পজিটিভ এবং অন্য ৮৭ জনের নেগেটিভ ফলাফল আসে।

আজ জেলায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরের ৪জন, উল্লাপাড়া ১ এবং রায়গঞ্জের ১ জন রয়েছেন। আগের ফলাফলে পজিটিভ আসা ১জনের এবারও পজিটিভ এসেছে।

জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪৪ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ২৩৮ জন। করোনায় আক্রান্ত হয়েছেন বাকী ৬ জন অন্য জেলার।

সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ২৩৮ জনের মাঝে বেলকুচিতে ৬৯ জন, সিরাজগঞ্জ সদরের ৬৭ জন, রায়গঞ্জের ২০ জন, চৌহালীর ২৫ জন, শাহজাদপুরের ২০ জন, উল্লাপাড়ার ১১ জন, কাজিপুরের ১৪ জন, তাড়াশের ৬ জন এবং কামারখন্দের ৬ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ জন এবং মারা গেছেন ৩ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com