বাংলা হেডলাইনস: করোনা পরিস্থিতিতে সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার সীমিত সংখ্যক সৌদি নাগরিক এবং বাসিন্দা যারা ইতিমধ্যে সৌদি আরবে রয়েছে তাদের হজ পালনে অনুমতি দেওয়া হবে।
এক বিবৃতেতে সোমবার সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় বলেছে যে চলমান বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতি এবং ব্যাপক জনসমাগম স্থানে সংক্রমণ বিস্তাররে ঝুঁকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বছরের (১৪৪১ হিজরি/২০২০ সাল) হজ অনুষ্ঠিত হবে যাতে খুব সীমিত সংখ্যক বিভিন্ন দেশের হজযাত্রী যারা ইতিমধ্যে সৌদি আরবে বসবাস করছে তারা হজ পালন করতে পারবে।
বিবৃতিতে বলা হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে জনস্বাস্থ্য বিবেচনায় হজ পালন নিরাপদে অনুষ্ঠিত হয়। করোনা ঝুঁকি থেকে মানুষের জীবন রক্ষায় সকল প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রয়োজনীয় সামজিক দূরত্ব প্রটোকল এবং ইসলামিক শিক্ষা পালন করা হয়।
সৌদি সংবাদপত্র সৌদি গেজেটে সৌদি সরকারের বিবৃতিটি প্রকাশিত হয়েছে।